Logo

কমোডের ওপর বসিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন শিক্ষক, অতঃপর...

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
১০ নভেম্বর, ২০২৬, ১৯:৪৫
কমোডের ওপর বসিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেন শিক্ষক, অতঃপর...
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পলাতক সহকারী শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ইমরান হোসেন উপজেলার বুইকারা রানাভাটা এলাকার বাসিন্দা। তিনি বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর ধর্ষণ মামলায় তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে যায় চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী। এ সময় তাকে জোর করে শিক্ষকদের শৌচাগারে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে শিক্ষক ইমরানের বিরুদ্ধে। সেখানে কমোডের ওপর বসিয়ে মুখ চেপে ধরে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।তিনি। ঘটনার কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরদিন বাড়িতে গিয়ে শিশুটি স্কুলে যেতে অস্বীকৃতি জানায়। এর কারণ জানতে চাইলে মায়ের কাছে ঘটনার কথা প্রকাশ করে সে। পরে শিশুটিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

পরবর্তীতে ভুক্তভোগীর বাবা ২৮ অক্টোবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ধর্ষণের সহায়তার অভিযোগে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন শিক্ষক ইমরান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ঢাকার মিরপুর থানা এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী শিশু পাঁচদিন আইসিইউতে ছিল। চিকিৎসায় এখন অনেকটা সুস্থ। এই ঘটনার শিশুটির বাবা মামলা করলে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দপ্তরিকে আটক করা হয়। তবে মূল আসামি ইমরান কৌশলে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। শেষমেশ অভয়নগর থানা পুলিশের একটি টিমের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন। এই ধরণের ন্যক্কারজনক ঘটনা যাতে না ঘটে, সেই জন্য এই শিক্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এদিকে, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন ও ধর্ষণের সহযোগিতায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিনকে বহিষ্কার করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি. এম. আলমগীর কবির বলেন, ‘ঘটনার পর বিষয়টি জানতে পেরে অভিযুক্ত দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। দপ্তরির বিষয়ে বিদ্যালয় কমিটি তদন্ত করে ব্যবস্থা নেবে। ঘটনার পর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক ও নিয়মিত পাঠদান পরিচালনাও চলছে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD