Logo

চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রে ৫টি ইউনিট

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১০ নভেম্বর, ২০২৬, ২০:২২
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রে ৫টি ইউনিট
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কদমতলীতে একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা গুদামটিতে মবিলসহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুত ছিল। এসব পদার্থের কারণে আগুনের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি তেলের ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।

গুদামটির আশপাশে ঘনবসতিপূর্ণ বসতি, দোকানপাট ও ভবন থাকায় আগুন পার্শ্ববর্তী স্থাপনায় ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দারা প্রথমে আশপাশের বাড়ি ও ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, মাগরিবের নামাজের পর এখানে আগুন লাগে। খবর দেওয়ার পর ফায়ার সার্ভিস সময়মতোই এসেছে। তবে এটি সম্পূর্ণ অবৈধ একটি মবিলের গোডাউন। এখানে এক ড্রাম মবিলকে ভেজাল মিশিয়ে তিন ড্রাম করা হতো। তেলের ড্রামগুলো আগুন বাড়িয়ে দিতে পারে বলে ভয়ে আছি আমরা।

আগুন লাগার পরপরই স্থানীয়রা সবার আগে ছুটে আসেন। তারা আশপাশের বাসাবাড়ি ও ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।

যেহেতু এটি তেলের গোডাউন এবং এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ, তাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD