ঈদ উপলক্ষে পাঁচ কয়েদিকে মুক্তি দিচ্ছে সরকার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অর্ধেকের বেশি সাজা ভোগ করা পাঁচজন কয়েদিকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রবিবার (১৫ মার্চ) কারা অধিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি বিভিন্ন অপরাধে দণ্ডিত এবং অর্থদণ্ডের বেশি সাজা ভোগকারী কয়েদিদের অবশিষ্ট কারাদণ্ড শর্তসাপেক্ষে মওকুফ করেছেন।
মুক্তি পাওয়া পাঁচজন কয়েদি হলেন— চাঁদপুর জেলা কারাগারের আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুর জেলা কারাগারের রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের জিকরুল হক ওরফে জিকু (৪৩), নুরুজ্জামান (২৯), এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আব্দুল করিম (৫৬)।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরিমানাসহ প্রযোজ্য শর্তগুলো পূরণ নিশ্চিত করার পর তাদের অবিলম্বে মুক্তি দেবেন।








