বরফের দেশে ৫০ লাখ টাকার বেতনে চাকরি, থাকা-খাওয়া ও যাতায়াত ফ্রি

যারা মাইনাস তাপমাত্রা, ছয় মাসের অন্ধকার এবং বরফের রাজ্যকে ভয় না পেয়ে অ্যাডভেঞ্চার মনে করেন, তাদের জন্য ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে এক অনন্য সুযোগ নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি অ্যান্টার্কটিকায় তাদের গবেষণা কেন্দ্রগুলোতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে।
বিজ্ঞাপন
বেতনের পরিমাণ বছরে ৩০,২৪৪ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা) থেকে শুরু হলেও থাকা, খাওয়া, যাতায়াত, বিশেষ শীতবস্ত্র এবং প্রশিক্ষণ সবই সম্পূর্ণ ফ্রি।
আরও পড়ুন: ট্রান্সকম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বর্তমানে শেফ, কাঠমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, প্ল্যান্ট অপারেটর, বোটিং অফিসার এবং আবহাওয়া পর্যবেক্ষক পদে আবেদন নেওয়া হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে স্টেশন লিডার ও প্রাণিবিদ্যা ফিল্ড অ্যাসিস্ট্যান্টসহ আরও কিছু পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
অ্যান্টার্কটিকায় কাজ সহজ নয়। বছরের ছয় মাস সূর্য ওঠে না, চারপাশে বরফ আর তুষারঝড়, তাপমাত্রা কখনো -৮৯.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। রথেরা স্টেশনের অপারেশন ম্যানেজার মাইক ব্রায়ান বলেন, আমাদের কর্মীরা সাধারণ মানুষ, কিন্তু কাজ করেন পৃথিবীর সবচেয়ে অসাধারণ জায়গায়।
চুক্তির মেয়াদ ৬ থেকে ১৮ মাস পর্যন্ত হতে পারে। ফিল কুলম্যান, হ্যালি-৬ স্টেশনের এক কর্মী বলেন, এখানে টিকে থাকতে হলে মানিয়ে নেওয়ার ক্ষমতা আর দলগত মানসিকতা সবচেয়ে জরুরি।
বিজ্ঞাপন
যারা চরম শীত সহ্য করতে পারেন, অভিযোজন ক্ষমতা রাখেন এবং অ্যাডভেঞ্চারের নেশা আছে, তাদের জন্য এটি হতে পারে জীবনের সবচেয়ে ব্যতিক্রমী অধ্যায়। আগ্রহীরা ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য দেখে আবেদন করতে পারবেন।
সূত্র: ডেইলি মেইল








