বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ পুলিশ বাহিনী সার্জেন্ট পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নারী ও পুরুষ-উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ০৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
এক নজরে বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠান: বাংলাদেশ পুলিশ
পদ: সার্জেন্ট (নারী ও পুরুষ)
বিজ্ঞাপন
চাকরির ধরন: সরকারি
পদের সংখ্যা: ১টি
প্রকাশের তারিখ: ০৪ মার্চ ২০২৬
বিজ্ঞাপন
আবেদন শুরু: ০৮ মার্চ ২০২৬
আবেদনের শেষ সময়: ০২ এপ্রিল ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
বিজ্ঞাপন
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.police.gov.bd
আরও পড়ুন: আড়ংয়ে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে নিয়োগ
যোগ্যতা ও শর্তাবলী:
বিজ্ঞাপন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
দক্ষতা: প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।
বিজ্ঞাপন
শারীরিক যোগ্যতা:
পুরুষ: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।
বিজ্ঞাপন
বয়সসীমা: ২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বিজ্ঞাপন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০২ এপ্রিল ২০২৬








