Logo

সারাদেশ থেকে বিজিবিতে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মার্চ, ২০২৬, ১৬:৪০
সারাদেশ থেকে বিজিবিতে নিয়োগ, আবেদন করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

সীমান্ত নিরাপত্তায় দায়িত্বশীল বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে পুরুষ ও নারী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। দেশের সব জেলার যোগ্য প্রার্থীদের জন্য আবেদন উন্মুক্ত রাখা হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।

পদের বিবরণ

  • প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজ্ঞাপন

  • ব্যাচ: ১০৫তম ব্যাচ

  • পদের নাম: সিপাহী (জিডি)

  • শিক্ষাগত যোগ্যতা

    বিজ্ঞাপন

    এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।

    বেতন ও সুযোগ-সুবিধা

    জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০/- থেকে ২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক রেশন, পোশাক-পরিচ্ছদ, বাড়িভাড়া/বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।

    বিজ্ঞাপন

    বয়সসীমা

    ১৯/৭/২০২৬ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছরের মধ্যে। (জন্মতারিখ ২০/০৭/২০০৩ থেকে ১৯/০৭/২০০৮–এর মধ্যে হতে হবে)।

    শারীরিক যোগ্যতা (পুরুষ)

    বিজ্ঞাপন

    সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। সাধারণ পুরুষদের ওজন ৪৯.৮৯৫ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৭.১৭৩ কেজি। সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।

    শারীরিক যোগ্যতা (নারী)

    সাধারণ নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট। সাধারণ নারী প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৪৩.৫৪৪ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

    বিজ্ঞাপন

    দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।

    বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিবাহিত/তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)

    রেজিস্ট্রেশনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে https://joinborderguard.bgb.gov.bd/job-circular-details/১০৪-তম-ব্যাচ-সিপাহী-(জিডি)-2025-07-20-BGB ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ রেজিস্ট্রেশন করতে পারবেন।

    বিজ্ঞাপন

    আবেদনের নিয়ম

    আগ্রহীরা বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট https://joinborderguard.bgb.gov.bd ক্লিক করে বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

    আবেদনের পদ্ধতি

    বিজ্ঞাপন

    ধাপ-১: যোগ্যতা পরীক্ষা, ধাপ-২ : রেজিস্ট্রেশন, ধাপ-৩ : আবেদন ফি জমা, ধাপ-৪ : শিক্ষাগত যোগ্যতা যাচাই, ধাপ-৫ : ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এবং ধাপ-৬ : অ্যাডমিট কার্ড ডাউনলোড।

    আবেদন ফি

    ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫৬ টাকা পরিশোধ করতে হবে।

    বিজ্ঞাপন

    শেষ সময়

    আবেদনের শেষ সময়: ০২ এপ্রিল ২০২৬।

    জেবি/এসডি

    জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

    Developed by: AB Infotech LTD