Logo

সৌদি আরবে দেখা যায়নি শাওয়ালের চাঁদ, শুক্রবার উদযাপিত হবে ঈদ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ২১:৫১
সৌদি আরবে দেখা যায়নি শাওয়ালের চাঁদ, শুক্রবার উদযাপিত হবে ঈদ
ছবি: সংগৃহীত

ইসলামের পবিত্র ভূমি সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারিত হয়েছে আগামী শুক্রবার (২০ মার্চ)। এর ফলে দেশটিতে এবার পূর্ণ ৩০টি রোজা পালন করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বৈঠকের পর জানানো হয়, দেশের কোথাও শাওয়ালের নতুন চাঁদ দেখা যায়নি। ইসলামী বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নতুন মাসের সূচনা নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় রমজান মাস ৩০ দিন পূর্ণ করে শুক্রবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ফলে সৌদি আরবজুড়ে ঈদুল ফিতরের প্রস্তুতি এখন শুক্রবারকে কেন্দ্র করেই এগোচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, ঈদ উপলক্ষে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ছুটির ঘোষণা দেয়। সৌদি শ্রম আইন অনুযায়ী, বুধবার রাত থেকেই ছুটি কার্যকর হয়েছে এবং তা টানা চার দিন পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগেভাগেই ছুটির বিষয়টি পরিষ্কার করে দেওয়ায় প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালনা করতে পারবে। একই সঙ্গে জরুরি সেবা সচল রেখে কর্মীরা যেন স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র : গালফ নিউজ

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD