Logo

খাদ্যসংকটের আশঙ্কা নেই, মজুদ আছে জুন-জুলাই পর্যন্ত: খাদ্যমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১৮ মার্চ, ২০২৬, ১৫:৩৬
খাদ্যসংকটের আশঙ্কা নেই, মজুদ আছে জুন-জুলাই পর্যন্ত: খাদ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী চলমান যুদ্ধে খাদ্য সরবরাহে প্রভাব পড়লেও দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ। তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশে খাদ্য মজুদ রয়েছে এবং দেশীয় উৎপাদন আমদানির চেয়ে বেশি, ফলে অভাব হওয়ার সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৮ মার্চ) কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধনকালে মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়ছে। তবে বাংলাদেশের পরিস্থিতি আলাদা। আমরা যে পরিমাণ খাদ্য আমদানি করি, তার চেয়ে দেশীয় উৎপাদন বেশি। এছাড়া চলতি মৌসুমে শুরু হওয়া বৃষ্টি কৃষি উৎপাদন আরও বাড়াতে সাহায্য করবে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও জানান, বিদেশ থেকে আমদানিকৃত চাল সরবরাহের ক্ষেত্রে গুণগত মান যাচাই-বাছাই ছাড়া কোনো বিতরণ করা হবে না। এ কাজের জন্য চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে উপকারভোগীরা সুষ্ঠুভাবে তাদের প্রাপ্য সুবিধা পাবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD