Logo

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৬, ১৫:৩০
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বি১-বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ভিজিটর ভিসায় কোন কোন কার্যক্রম নিষিদ্ধ, তার তালিকা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

পোস্টে বলা হয়, বি১-বি২ ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া যাবে না। অনেকেই এই ভিসায় দেশটিতে গিয়ে শিশুর মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেন, যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত। বিষয়টি এই ভিসার নিয়মের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া বি১-বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কোনো কাজ করা যাবে না। অর্থাৎ এই ভিসাধারীরা বেতনভিত্তিক কোনো কর্মসংস্থানে যুক্ত হতে পারবেন না।

বিজ্ঞাপন

দূতাবাস আরও জানায়, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ও ভিসা সংক্রান্ত নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেই প্রেক্ষাপটেই ভিজিটর ভিসা বিষয়ে এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD