ছুটির দিনেও বাসভবনে দাপ্তরিক কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও গুলশান এভিনিউর বাসভবন থেকে দেশের জরুরি সরকারি কাজ তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও খাল খনন কার্যক্রমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের অগ্রগতি সরাসরি নজর রাখছেন।
বিজ্ঞাপন
আজ বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সরকারি ছুটির সময় বাসভবন থেকে জরুরি কাজের দায়িত্ব পালন করছেন। খাল খনন কর্মসূচি চলমান আছে কিনা, কোথায় কী কাজ হচ্ছে—সেসব বিষয়ে তিনি সরাসরি খোঁজ-খবর নিচ্ছেন। সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শুধু খাল খননের কাজ নয়, দেশের সিটি কর্পোরেশনগুলোর পরিচ্ছন্নতা এবং ঈদযাত্রার প্রস্তুতিও তদারকি করছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে তাগাদা দিয়েছেন। এছাড়া ঈদযাত্রায় যাত্রী ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজও নিয়েছেন।
আরও পড়ুন: বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত ছিলেন। তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভায় অংশগ্রহণ করেছেন এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন।
এভাবেই দেশের সর্বশেষ পরিস্থিতি মনিটর করতে এবং জরুরি কাজ তদারকি করতে সরকারি ছুটিতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী।








