বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচ জামাত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব সেখানে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের একজন মুফাসসির।
এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
প্রথম জামাতের ইমামতি করবেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম। দ্বিতীয় জামাতে দায়িত্ব পালন করবেন পেশ ইমাম। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক। চতুর্থ জামাতে দায়িত্ব পালন করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক। পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের একজন মুফতি।
বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান প্রস্তুত থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।








