Logo

ঈদের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৬, ১৩:৫১
ঈদের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং শাওয়াল মাসের চাঁদ দেখার খবর যাচাই করতে জাতীয় চাঁদ দেখা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক বসবে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য ও প্রতিবেদন পর্যালোচনা করে এ বৈঠক থেকেই ঘোষণা করা হবে, কবে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এদিকে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ লক্ষ্যে নির্দিষ্ট কিছু টেলিফোন নম্বর চালু রাখা হয়েছে, যার মাধ্যমে সরাসরি জাতীয় চাঁদ দেখা কমিটিকে তথ্য দেওয়া যাবে। নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

বিজ্ঞাপন

পাশাপাশি, স্থানীয় পর্যায়ে চাঁদ দেখার খবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলার নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে। দেশের সর্বস্তরের মানুষের দৃষ্টি এখন এই বৈঠকের দিকে, যেখান থেকে আসবে ঈদ উদযাপনের চূড়ান্ত সিদ্ধান্ত।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD