Logo

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১৮ মার্চ, ২০২৬, ১৫:১৪
বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা
ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণে বেশ কিছু হতাহতের আশঙ্কাও করা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার প্রভাব পড়ে বিভিন্ন স্টেশনে। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং রেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD