হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বলিউডের কিংবদন্তি সেলিম খান

মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অবশেষে সুস্থতার আশা দেখালেন বলিউড সুপারস্টার সেলিম খান। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই কিংবদন্তি চিত্রনাট্যকার এখন অনেকটাই স্থিতিশীল। মঙ্গলবার মুম্বাইয়ের হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তিনি ফিরছেন তার প্রিয় ঠিকানা ‘গ্যালাক্সি’-তে।
বিজ্ঞাপন
গত ১৭ ফেব্রুয়ারি হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে ৯০ বছর বয়সী সেলিম খানকে মুম্বাইয়ের একটি প্রথম সারির হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি অবনতি হলে তাকে রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। দীর্ঘ কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণের পর ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন তিনি। সালমান খানের পাশাপাশি তার ভাই আরবাজ খানও নিয়মিত বাবার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়ে আসছিলেন।
হাসপাতালে সেলিমকে দেখতে ছুটে গিয়েছিলেন তার দীর্ঘদিনের কাজের সঙ্গী ও বন্ধু জাভেদ আখতার। ‘শোলে’, ‘দিওয়ার’ ও ‘ডন’-এর মতো কালজয়ী ছবির এই দুই রূপকারকে আবারও এক ফ্রেমে দেখা যায়। জাভেদ জানান, সেলিম খান এখন নিজেই চেয়ারে বসতে পারছেন এবং পরিবারের সঙ্গে স্বাভাবিক কথাবার্তাও চালাচ্ছেন।
বিজ্ঞাপন
শুরুতে চিকিৎসক জলিল পার্কার ও তার দল সেলিমের স্বাস্থ্যের আপডেট দিলেও পরবর্তীতে খান পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়। সালমানদের দাবি ছিল, পরিবারের অনুমতি ছাড়া যেন স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য বাইরে না আসে। ফলে ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়লেও শেষ পর্যন্ত সুস্থ হয়েই বাড়ি ফিরছেন সেলিম খান।
বলিউডের ‘সুলতান’ খ্যাত সালমান খান তার ব্যস্ততার মধ্যেও প্রতিদিন বাবাকে দেখতে গেছেন। তার দায়িত্ববোধ ও ভালবাসা নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। অবশেষে প্রিয় চিত্রনাট্যকারের সুস্থতার খবরে বলিউড ও ভক্তরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।








