ঢাকাসহ ১০ জেলায় রাতেই আঘাত হানতে পারে প্রবল ঝড়

রাতের মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলায় ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে, দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
বিজ্ঞাপন
এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। তবে, এই সময়ে রাঙামাটি ও ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।








