Logo

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করে রায় প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৫:৩৮
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করে রায় প্রকাশ
ছবি: সংগৃহীত

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত ৭৪ পৃষ্ঠার রায়ে তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রায়ের সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করা হয়। এর আগে, গত ২০ নভেম্বর আপিল বিভাগ রায় দেন।

বিজ্ঞাপন

রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত হয়েছে। তবে এই বিধান এখনই কার্যকর হচ্ছে না; এটি সম্ভবত জাতীয় সংসদের চতুর্দশ নির্বাচনের সময় প্রয়োগে আসবে।

ত্রয়োদশ সংশোধনী আইনের মাধ্যমে প্রায় তিন দশক আগে সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত করা হয়েছিল। ১৪ বছর আগে আপিল বিভাগ এই সংশোধনকে সংবিধান পরিপন্থী ঘোষণা করে বাতিল করেছিলেন। তবে সেই রায়ের বিরুদ্ধে করা আপিল এবং রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন মঞ্জুর করে ২০ নভেম্বর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আদালতে উপস্থিত ছিলেন। বেঞ্চে ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী (বর্তমান প্রধান বিচারপতি), বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

রায়ে বলা হয়, আপিলগুলো সর্বসম্মতিতে মঞ্জুর করা হয়েছে এবং রিভিউ আবেদনও নিষ্পত্তি করা হয়েছে। নথিদৃষ্টে প্রমাণিত হয়েছে যে ২০১১ সালের পূর্ববর্তী রায় ক্রটিপূর্ণ ছিল। তাই ২০১১ সালের রায় সম্পূর্ণভাবে বাতিল করা হলো।

রায়ে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধন আইনের ধারা ৩ অনুযায়ী সংবিধানের চতুর্থ ভাগের ‘পরিচ্ছেদ ২ক’–এ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিধান পুনরুজ্জীবিত ও সক্রিয় করা হলো। তবে পুনরুজ্জীবিত অনুচ্ছেদ ৫৮খ(১) এবং ৫৮গ(২) অনুযায়ী বিধান প্রয়োগ সাপেক্ষে কার্যকর হবে।

বিজ্ঞাপন

আইনজীবীরা বলছেন, এ রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান পুনর্বহাল হওয়ায় ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ আরও সুসংহত হবে। তবে তা কেবল ভবিষ্যৎ প্রয়োগযোগ্যতার ভিত্তিতে কার্যকর হবে, অর্থাৎ আগের নির্বাচনে তা প্রয়োগ হবে না।

এই রায় দেশে নির্দলীয় প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মন্তব্য করছেন আইন বিশেষজ্ঞরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD