Logo

বাংলাদেশে নতুন মিডরেঞ্জ স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৬
বাংলাদেশে নতুন মিডরেঞ্জ স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন হিসেবে আসছে ইনফিনিক্স নোট এজ (Infinix Note Edge)। প্রায় ৩০ হাজার টাকার বাজেটে প্রতিযোগিতা এখন তীব্র, সেই সময়ে ইনফিনিক্স বাজারে এনেছে এমন একটি ফোন যা স্টাইল, নির্ভরযোগ্যতা ও দীর্ঘমেয়াদি ব্যবহারকে সমন্বিত করেছে।

বিজ্ঞাপন

বর্তমান ব্যবহারকারীরা শুধু ট্রেন্ড অনুসরণে সীমাবদ্ধ থাকছেন না। তারা চান এমন ফোন যা কয়েক বছর মসৃণভাবে কাজ করবে। বিশেষত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও নিয়মিত মাল্টিটাস্কিং করা ব্যবহারকারীদের লক্ষ্য করেই নকশা করা হয়েছে নোট এজ।

ফোনটির ডিজাইন প্রিমিয়ামের ছোঁয়া রাখার চেষ্টা করেছে ইনফিনিক্স। এতে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে, যা চারপাশে সমান সরু বেজেলের মাধ্যমে আড়ম্বরপূর্ণ লুক প্রদান করে। মাত্র ৭.২ মিলিমিটার পাতলা বডি ও পার্লেসেন্ট ফিনিশ ফোনটিকে আধুনিক ও পরিমিত লুক দিয়েছে।

বিজ্ঞাপন

শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, পারফরম্যান্সেও গুরুত্ব দেওয়া হয়েছে। নোট এজে রয়েছে শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা ফোনকে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্য করে। ব্যাটারিতে নতুন ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি সংযোজিত, যা সময়ের সঙ্গে ব্যাটারির কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে। দৈনিক ভিডিও দেখা, গেমিং বা সোশ্যাল মিডিয়া ব্যবহার—সব মিলিয়ে এক দিনের চার্জ নিয়ে উদ্বেগ কমানো হয়েছে।

ফোনটির হার্ডওয়্যারে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট এবং ৮ জিবি র‍্যাম। এছাড়া সর্বোচ্চ ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যামের সুবিধাও পাওয়া যাচ্ছে।

ইনফিনিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বল্পমেয়াদি বেঞ্চমার্কের চেয়ে দীর্ঘমেয়াদি মসৃণ ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সফটওয়্যারের ক্ষেত্রে নোট এজ তিন বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছরের নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে ব্যবহারকারীরা ৩ থেকে ৪ বছর নিশ্চিন্তে ফোনটি ব্যবহার করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

নেটওয়ার্ক সংযোগের জন্য রয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি, যা দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সাহায্য করবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহারকারীদের জন্য কার্যকর হবে।

বিজ্ঞাপন

নোট এজ দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে: ৮ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ২৯,৯৯৯ টাকা, এবং ৮ জিবি + ২৫৬ জিবি সংস্করণের দাম ৩১,৯৯৯ টাকা। ফোনটি চারটি রঙে পাওয়া যাচ্ছে—সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু এবং শ্যাডো ব্ল্যাক।

মিডরেঞ্জ বাজারে নতুন স্টাইল, শক্তিশালী ব্যাটারি এবং দীর্ঘমেয়াদি ব্যবহার যোগ করায় ইনফিনিক্স নোট এজ এখন তরুণ ও প্রযুক্তি সচেতন ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD