আমি একজন ধার্মিক মানুষ, স্বর্গে যেতে চাই, নরকে নয়: ট্রাম্প

রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন তিনি। নিজেকে একজন ধার্মিক মানুষ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি নরকে যেতে চান না।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে মৃত্যু ও মানুষের নশ্বরতা নিয়ে জানতে চান সিবিএসের সংবাদদাতা রস ডাউথাত। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টকে মৃত্যুর পর কী ঘটবে বলে মনে করেন, সে প্রশ্ন করা হয়।
জবাবে কিছুক্ষণ বিরতি নিয়ে ট্রাম্প বলেন, ‘ওয়েল, আমি আশা করি আমাকে স্মরণ করা হবে।’ এরপর তিনি বলেন, ‘ওয়েল, আমি একজন ধার্মিক মানুষ, তাই তাত্ত্বিকভাবে আমি স্বর্গে যাই। আমি আশা করি। আমি নরকে যেতে চাই না।’
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে রাজনৈতিক প্রতিপক্ষ জেমস কোমি ও ন্যান্সি পেলোসির প্রসঙ্গও উঠে আসে। স্বর্গে যেতে হলে তাদের মতো রাজনৈতিক শত্রুদের ভালোবাসতে ও ক্ষমা করতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি অসম্মতি জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘উত্তরটি হলো না। আমি সৎ হতে চাই, না।’ নিজের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প আরও বলেন, ‘আমি সম্ভবত এটি করতে পারব না, না, কারণ আমি আমার কিছু শত্রুকে ঘৃণা করি এবং সর্বদা করব।’
সাক্ষাৎকারে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে তিনি জানান, এটি তার কাছে আসা সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর একটি।
বিজ্ঞাপন
হোয়াইট হাউসে প্রথম ও দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর কয়েকজন দক্ষ পাইলটের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন ট্রাম্প। তার দাবি, ওই পাইলটরা ইউএফও নিয়ে কিছু অস্বাভাবিক অভিজ্ঞতার কথা তাকে জানিয়েছিলেন।
পাইলটদের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি খুব একটা বিশ্বাসী নই, তবে আমি ওভাল অফিসে প্রথম মেয়াদে এবং কিছুটা দ্বিতীয় মেয়াদে এমন বিমান বাহিনীর পাইলটদের সঙ্গে বৈঠক করেছি যারা সত্যিই ভালো, কঠিন মানুষ। এরা এমন কেউ নন যাদের আপনি ষড়যন্ত্র তাত্ত্বিক বলবেন। তারা এর অর্থও বোঝে না।’
তিনি আরও বলেন, ‘কিন্তু তারা দুর্দান্ত, দুর্দান্ত পাইলট। তরুণ, সুদর্শন। তাদের সুন্দর, চমৎকার চুলে ছাঁট রয়েছে। আমি তাদের মতো চুল কাটতে পছন্দ করব। তারা নিখুঁত দেখতে, টম ক্রুজের মতো। … তারা পাতলা, জানেন তো, খুব পাতলা এবং সবকিছু। এবং … তারা আসল জিনিস। এবং তারা আমাকে এমন কিছু কথা বলেছে যা খুবই অদ্ভুত।’
বিজ্ঞাপন
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস








