ভারতে হঠাৎ ভবন ধসে পড়ে নিহত ২, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে একাধিক ব্যক্তি আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চাবড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চাবড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় ভবনটি ধসে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। উদ্ধারকাজে অন্তত ছয়টি ইউনিট মোতায়েন করা হয়েছে। পানিবাহী গাড়ি ও বিভিন্ন উদ্ধারকারী যান নিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ভবনের ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে, ভবন ধসের ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারের সমালোচনা করেছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। তাঁর দাবি, গত কয়েক মাসের মধ্যে দিল্লিতে এটি তৃতীয় ভবন ধসের ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌরভ ভরদ্বাজ লেখেন, ‘চাবড়ি বাজার বা চাঁদনি চক এলাকায় আরেকটি তিন তলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। রেখা গুপ্তার সরকার এবং এমসিডি দিল্লির সব ভবনে একাধিক নিরাপত্তা নিরীক্ষা চালিয়েছে, তবুও ভবন ধসে পড়ছে। কেন?’
প্রশাসনের নিষ্ক্রিয়তা ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি আরও লেখেন, ‘বারবার নিরাপত্তা নিরীক্ষার নির্দেশ দেওয়া হলেও প্রকৃত পদক্ষেপের পরিবর্তে একাধিক বিভাগ বহুবার ঘুষ আদায় করেছে, যে কারণে প্রতি মাসে ভবন ধসে পড়ে।’
বিজ্ঞাপন
তবে ভবন ধসের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি








