Logo

পাটুরিয়া ঘাটে দীর্ঘ অপেক্ষা, ঘরমুখো মানুষের নাভিশ্বাস

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
১৮ মার্চ, ২০২৬, ১৯:৪৪
পাটুরিয়া ঘাটে দীর্ঘ অপেক্ষা, ঘরমুখো মানুষের নাভিশ্বাস
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষজন বাড়ি ফেরার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ভিড় জমিয়েছেন। তবে যাত্রীর তুলনায় লঞ্চসংখ্যা কম থাকায় ঘাটে এসে দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঘাটজুড়ে যাত্রীদের উপচে পড়া ভিড়, অথচ পর্যাপ্ত লঞ্চ না থাকায় পারাপারে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি।

মাগুরায় ঈদ করতে যাওয়া এক যাত্রী জানান, দুপুরের পর কারখানা ছুটি পেয়ে তিনি রওনা দেন। ধারণা ছিল, একা যাত্রা হওয়ায় তেমন ভোগান্তি হবে না। কিন্তু ঘাটে এসে দেখেন বিপুল সংখ্যক যাত্রী অপেক্ষা করছেন, অথচ লঞ্চের সংখ্যা সীমিত।

বিজ্ঞাপন

পরিবার নিয়ে বাড়ি ফেরা আরেক যাত্রী বলেন, সড়কপথে তেমন সমস্যা না হলেও ঘাটে এসে বিপাকে পড়তে হয়েছে। একটি লঞ্চ ঘাটে ভিড়তেই যাত্রীরা হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছেন, ফলে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছে।

ঘাট সংশ্লিষ্টদের মতে, ঈদের চাপ সামাল দিতে বর্তমানে ১৮টি লঞ্চ চলাচল করছে। তবে বিকেলের দিকে হঠাৎ যাত্রীসংখ্যা বেড়ে যাওয়ায় সাময়িকভাবে চাপ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

লঞ্চঘাট কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবুও শেষ মুহূর্তের ভিড়ে যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD