Logo

মধ্যরাতে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ২৪:৫৮
মধ্যরাতে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর
ছবি: জনবাণী।

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে শাহবাগের দিক থেকে একটি মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা প্রথম আলোর কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে কয়েকজন মিছিলকারী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে ভবনের সামনেও অগ্নিসংযোগ করা হয়।

একই সময় ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। সেখানে ভাঙচুরের পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD