Logo

মিরপুরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৭
মিরপুরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ নম্বরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জমজম টাওয়ারের বিপরীতে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাশেদ বিন খালিদ বলেন, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD