Logo

নয়াপল্টনে শিশু নির্যাতন: চার দিনের রিমান্ডে স্কুল ব্যবস্থাপক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৯:৩০
নয়াপল্টনে শিশু নির্যাতন: চার দিনের রিমান্ডে স্কুল ব্যবস্থাপক
ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনের একটি বেসরকারি স্কুলে চার বছর বয়সী শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার পবিত্র কুমার বড়ুয়া চার দিনের রিমান্ডে রয়েছে। পবিত্র কুমার ওই স্কুলের ব্যবস্থাপক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ রিমান্ড মঞ্জুর করেন। পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি মিরপুর এলাকা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করা হয়। একই দিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

পল্টন মডেল থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. নূর ইসলাম আদালতে আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে সেই দিন রিমান্ড শুনানি হয়নি কারণ তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন না। পরে আদালত ২৭ জানুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

ঘটনার সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের শারমিন একাডেমির প্রি-প্লে শ্রেণির এক শিশু শিক্ষার্থী নির্যাতনের শিকার হন। এরপর শিশুটির মা পল্টন থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD