Logo

গান গাইতে সৌদি গেলেন মমতাজ

profile picture
জনবাণী ডেস্ক
২১ অক্টোবর, ২০২২, ০৮:১৩
গান গাইতে সৌদি গেলেন মমতাজ
ছবি: সংগৃহীত

‘নিয়ত গুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা-মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম, দোয়ার দরখাস্ত রইল

বিজ্ঞাপন

জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো সৌদি আরব গিয়ে গান শুনিয়ে আসেন। এবার আবারও গান করতে মক্কা-মদিনার দেশে গেলেন তিনি।

গতকাল বুধবার (২০ অক্টোবর) বাংলাদেশ বিমানে চড়ে দেশটির উদ্দেশে রওয়ানা দিয়েছেন এই ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য। সঙ্গে আছেন তার কন্যাসহ পরিবারের একাধিক সদস্য এবং মিউজিশিয়ান টিম। সৌদি রওয়ানা দেওয়ার ছবি নিজের ফেসবুকেও প্রকাশ করেছেন মমতাজ।

বিজ্ঞাপন

ক্যাপশনে লিখেছেন, ‘নিয়ত গুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা-মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম, দোয়ার দরখাস্ত রইল।’

বিজ্ঞাপন

গায়িকা জানান, ২১ অক্টোবর সৌদি আরবের জেদ্দা শহরে গান করবেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) মক্কা ও মদিনা জিয়ারত করবেন তিনি।

মমতাজ বলেন, ‘আশা করি সৌদি প্রবাসী ভাইবোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। মিউজিশিয়ানসহ আমরা সবাই সেখানে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।’

বিজ্ঞাপন

কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন মমতাজ৷ চলতি মাসেই আবার দেশে ফিরবেন।

জেবি/ আরএইচ

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD