Logo

ঝিনাইদহে দাদিকে পিটিয়ে হত্যার অভিযোগে নাতি আটক

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৩, ১২:৫৬
ঝিনাইদহে দাদিকে পিটিয়ে হত্যার অভিযোগে নাতি আটক
ছবি: সংগৃহীত

হাতুড়ি দিয়ে দাদীর মাথায় একের পর এক আঘাত করে এতে ঘটনাস্থলেই মারা যায় দাদী রুশিয়া খাতুন পরে স্থানীয়রা ছুটে এসে মান্নানকে আটক করে পুলিশ দেয়

বিজ্ঞাপন

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় রুশিয়া খাতুন (৮৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নাতির বিরুদ্ধে। 

এ ঘটনায় নাতি আব্দুল মান্নানকে (৩৮) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাতে উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নিহত রুশিয়া খাতুন ওই গ্রামের মনিরুদ্দিন মন্ডলের স্ত্রী। 

হরিনাকুন্ডু থানার ওসি আক্তারুজ্জামান লিটন জানান, রাতে ঘরের বারান্দায় বসে ছিল রুশিয়া খাতুন, আব্দুল মান্নান ও তার মা। এক পর্যায়ে মান্নান তার কাছে থাকা হাতুড়ি দিয়ে দাদীর মাথায় একের পর এক আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় দাদী রুশিয়া খাতুন। পরে স্থানীয়রা ছুটে এসে মান্নানকে আটক করে পুলিশ দেয়। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD