Logo

খুলনায় প্রকাশ্যে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৩, ১৬:২০
খুলনায় প্রকাশ্যে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং তাকে গুলি করে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

বিজ্ঞাপন

খুলনায় প্রকাশ্য দিবালোকে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৪ মার্চ) নগরীর শিরোমনি এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহত শেখ আনসার আলী খুলনার দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান বলেন, ‘শেখ আনসার আলী জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।‘

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD