Logo

সুদান ফেরতরা ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন

profile picture
জনবাণী ডেস্ক
২১ মে, ২০২৩, ২২:৪৬
সুদান ফেরতরা ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন
ছবি: সংগৃহীত

গৃহযুদ্ধের কারণে এখন পযর্ন্ত ৭ শতাধিক বাংলাদেশি নাগরিককে সুদান থেকে ফেরানো হয়েছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে সুদানে গৃহযুদ্ধের প্রেক্ষিতে  দেশে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সেই সাথে কেউ পুনরায় বিদেশ যেতে চাইলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। এছাড়াও বিনামূল্যে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়া হবে।

গৃহযুদ্ধের কারণে এখন পযর্ন্ত ৭ শতাধিক বাংলাদেশি নাগরিককে সুদান থেকে ফেরানো হয়েছে। গত ৮ মে সুদান ফেরত ১৩৬ বাংলাদেশিকে অভ্যর্ত্থনা জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছিলেন, ফেরত আসাদের পুনর্বাসনে নীতিমালা করা হবে।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরত আসা যেসব ব্যক্তি দেশে ব্যবসা করতে চান তারা বিনা জামানতে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। সহ-জামানতে ৫ লাখ টাকা এবং জামানত দিয়ে ৫০ লাখ পর্যন্ত বিনিয়োগ ঋণ পাবেন। আর সুদান ফেরত যেসব কর্মী আবারও বিদেশ যেতে চান, তাদের সহযোগিতা করবে সরকার। যোগ্যতার ভিত্তিতে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং অন্য যেসব দেশে পাঠাতে অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যামন্ত্রী জানান, পুনর্বাসনে আগামী ১৫ দিনে সুদান ফেরতদের ডাটা বেইজ তৈরি করা হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড অথবা সংশ্লিষ্ট জেলা 

কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রত্যাগত কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD