Logo

এবার নির্বাচনে জিতে দেখিয়ে দেব: হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুন, ২০২৩, ০২:৩১
এবার নির্বাচনে জিতে দেখিয়ে দেব: হিরো আলম
ছবি: সংগৃহীত

আমার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছিল তাই আমি দেখিয়ে দিতে চাই, যা হয়েছিল সেটা অন্যায়’

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এবং বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে হিরো আলম বলেন, ‘আসলে আমি জিতেছিলাম। কিন্তু আমাকে জোর করে হারানো হয়েছিল। আমার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছিল। তাই আমি দেখিয়ে দিতে চাই, যা হয়েছিল সেটা অন্যায়।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আগামী ১৩ জুন মনোনয়নপত্র জমা দেবেন আলোচিত এ ইউটিউবার, গায়ক ও অভিনেতা। তবে সংসদ সদস্য নির্বাচন করতে বারবার তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। 

এ বিষয়ে তিনি বলেন, আমি ফারুক ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। আর যোগ্যতা প্রসঙ্গে বলব, হ্যাঁ এটা তো ঠিক যে আমি যোগ্য নই সংসদ সদস্য হওয়ার। কিন্তু এখানে এমন অনেক ব্যক্তি আছেন, যারা অযোগ্য, অথচ পদে আছেন। তারা কেউ কোনো কাজ করেননি। 

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD