Logo

বিএনপির সমাবেশ শুরু নয়াপল্টনে

profile picture
জনবাণী ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৪৫
বিএনপির সমাবেশ শুরু নয়াপল্টনে
ছবি: সংগৃহীত

সমাবেশে অংশ নিতে দুপুর ১টার পর থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হন

বিজ্ঞাপন

সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। শুক্রবার (১৫ সেপ্টম্বর) বিকেল সোয়া ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে অংশ নিতে দুপুর ১টার পর থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে নয়াপল্টনে জড়ো হন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/ এস এম

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD