Logo

গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট উদ্বোধনী অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৩, ০৩:৪৬
গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট উদ্বোধনী অনুষ্ঠানে নৌপ্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৭ অক্টোবর) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন তিনি।

বিজ্ঞাপন

ভারতের মুম্বাইতে 'থার্ড এডিশন অফ গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  

মঙ্গলবার (১৭ অক্টোবর) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন তিনি। 

বিজ্ঞাপন

 

ভারতের পোর্ট, শিপিং ও ওয়াটারওয়েজ এবং আয়ুষ বিষয়ক মন্ত্রী উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রতিমন্ত্রী আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।

বিজ্ঞাপন

সম্মেলনে মেরিটাইম সেক্টরের বিভিন্ন দিকের উপর গুরুত্ব আরোপের পাশাপাশি এ সেক্টরের উত্তম চর্চার প্রসার, বৈশ্বিক মেরিটাইম শিল্প, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনের মধ্যে আন্ত:সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদার করণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে।

বিজ্ঞাপন

টেকসই মেরিটাইম খাত, গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন ও প্রযুক্তি, পর্যটন, মেরিটাইম ক্লাস্টার্স, দেশীয় জাহাজ নির্মাণ ও মেরামত, অভ্যন্তরীণ ও উপকূলীয় শিপিং, নৌ-নিরাপত্তা, পেশাগত মেরিটাইম সেবাসহ উক্ত খাতে অর্থায়ন, বীমা, সালিশী প্রভৃতি এ সম্মেলনে অন্যতম প্রধান বিষয়বস্তু।

বিজ্ঞাপন

সম্মেলনে অংশগ্রহণের ফলে বাংলাদেশ-ভারতের মেরিটাইম সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে। মেরিটাইম সেক্টরের পারস্পরিক জ্ঞান বিনিময় এ প্লাটফর্মের মাধ্যমে দু'দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য এই সম্মেলন সহায়ক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD