Logo

হেভি ওয়েট ২ নেতাকে অব্যাহতি দিল জাতীয় পার্টি

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জানুয়ারি, ২০২৪, ০৪:১২
হেভি ওয়েট ২ নেতাকে অব্যাহতি দিল জাতীয় পার্টি
ছবি: সংগৃহীত

কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে স্ব স্ব পদসহ দলীয় সব পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জানুয়ারি) জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে স্ব স্ব পদসহ দলীয় সব পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফিরোজ রশীদ ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং সুনীল শুভ রায় জাপার প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাপা সূত্র থেকে জানা যায়, জাপার চেয়ারম্যান এবং মহাসচিবের পদত্যাগ চেয়ে বুধবার (১০ জানুয়ারি) দলটির বনানীর কার্যালয়ে বিক্ষোভ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

দলের ভেতর বিভিন্ন স্বেচ্ছাচারিতা, মনোনয়ন পত্রের বাণিজ্য এবং স্বজনপ্রীতির অভিযোগে জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুর পদত্যাগ দাবি করেন তারা। এ সমস্ত ঘটনায় কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে দায়ী করে তাদের সকল পদ-পদবি থেকে এদিন অব্যাহতি দেওয়া হয়েছে তাদের।

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD