Logo

টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণে সমীক্ষা চলছে: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৪, ০৩:১০
টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণে সমীক্ষা চলছে: কাদের
ছবি: সংগৃহীত

মেট্রোরেল মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণ কাজ আগামী বছরের জুনে শেষ হবে।

বিজ্ঞাপন

মেট্রোরেল এবার উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ হতে পারে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে সমীক্ষা চলছে।

শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬ এর প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, “মেট্রোরেল মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণ কাজ আগামী বছরের জুনে শেষ হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিশ্ব ইজতেমা, বইমেলাসহ বিভিন্ন দিবসে মেট্রোরেলের সময় সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজ্ঞাপন

কাদের বলেন, “মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD