Logo

কুমিল্লার দাপটে ৭২ রানেই থেমে গেল চট্টগ্রাম

profile picture
জনবাণী ডেস্ক
৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:২১
কুমিল্লার দাপটে ৭২ রানেই থেমে গেল চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

তানভীর ইসলাম, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমানদের দাপটে ৭২ রানেই গুটিয়ে গেছে সাগর পাড়ের দলটি।

বিজ্ঞাপন

চলমান বিপিএলের ১৮তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের সামনেই দাঁড়াতেই পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটাররা। মাত্র ১৬.৩ ওভারেই গুটিয়ে তারা।

তানভীর ইসলাম, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমানদের দাপটে ৭২ রানেই গুটিয়ে গেছে সাগর পাড়ের দলটি।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়ে ছিল ইমরুল কায়েসের কুমিল্লা।

বিজ্ঞাপন

ওপেনে ধসের পর খানিকটা থিতু হওয়ার চেষ্টা করেছিলেন তিনে নামা চট্টগ্রামের ব্যাটার টম ব্রুস। তবে সেই প্রতিরোধ স্থায়ী হয়েছে ২৭ রান পর্যন্ত। এছাড়া ১০ রানের ঘর পেরোতে পেরেছে চট্টগ্রামের মাত্র এক জন ব্যাটার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চার উইকেটে নিয়েছেন তানভীর। আর আলিসের শিকার ২। 

জেবি/এসবি

বিজ্ঞাপন

 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD