Logo

সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের মনোনয়নপত্র জমা দিল আ. লীগ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২৪
সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের মনোনয়নপত্র জমা দিল আ. লীগ
ছবি: সংগৃহীত

আ. লীগ মনোনীত ৪৮ জনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে, এতে স্বতন্ত্র ও ১৪ দলেরও সদস্য রয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনে (ইসি) দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের মনোনয়নপত্র জমা দিয়েছে ক্ষমাতসীন দল আওয়ামী লীগ।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় আ. লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকর্মীদের জানান, আ. লীগ মনোনীত ৪৮ জনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে, এতে স্বতন্ত্র ও ১৪ দলেরও সদস্য রয়েছে। মনোনয়নপত্র জমার সময় মনোনীত ৪৮ জন প্রার্থীর পাশাপাশি তাদের প্রস্তাবক ও সমর্থক রয়েছে।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, “রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা। এসময় দ্বাদশ সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD