Logo

নৌপ্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের সাক্ষাৎ

profile picture
জনবাণী ডেস্ক
২১ মার্চ, ২০২৪, ২৪:৫৫
নৌপ্রতিমন্ত্রীর সাথে বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

সাধারণ সম্পাদক এ কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ সাক্ষাত করেন।

বিজ্ঞাপন

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি'র সাথে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে (বিআইডব্লিউটিএ) অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছে। 

বুধবার (২০ মার্চ) নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর মিন্টু রোডস্থ সরকারি বাসভবনে নবনির্বাচিত সভাপতি রকিবুল ইসলাম তালুকদার এবং সাধারণ সম্পাদক এ কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ সাক্ষাত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অফিসার্স এসোসিয়েশনের ২০২৪-২৬ কার্য নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়।

গত ৯ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সংস্থাটির ডেজিং বিভাগের প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদার সভাপতি ও বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও হাইড্রোগ্রাফি বিভাগের পরিচালক বেগম সামসুন নাহার, ডেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ছাইদুর রহমান এবং প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির সহ-সভাপতিসহ বিভিন্ন পদে মোট ২৫ জন নির্বাচিত হয়েছেন। 

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD