Logo

কুমিল্লায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৪, ০৩:১৩
কুমিল্লায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত

বাসটি পুলিশের হেফাজতে আছে

বিজ্ঞাপন

কুমিল্লার মুরাদনগরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। 

রবিবার (২৮ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার রামচন্দ্রপুর মুরাদনগর সড়কের নেয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত নূরন্নাহার (৩২) উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের মাহুতিকান্দা গ্রামের বধু মিয়ার স্ত্রী। আহতরা হলেন, কামাল্লা গ্রামের তারু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪০), রাজনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাদিয়া (২০), কামাল্লা গ্রামের সিএনজি চালক পলাশ (৪০)।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় রামচন্দ্রপুর থেকে ছেড়ে আসা টিপু ফ্যাশন নামক চট্টগ্রামগামী বাসটি মুরাদনগর থেকে আসা সিএনজির মুখোমুখি হলে নেয়ামতপুর গ্রামে ঘটনাস্থলেই নুরুন্নাহার নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়। বাসটি পুলিশের হেফাজতে আছে। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD