Logo

চুয়াডাঙ্গায় ৭০ বিঘা পানের বরজ পুড়ে ছাই

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৪, ২২:০৬
চুয়াডাঙ্গায় ৭০ বিঘা পানের বরজ পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। 

বুধবার (১ মে) রাত ৮টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর-নারায়ণপুরে গ্রামের ধাবগাড়ির ফসলি মাঠে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, আনুমানিক রাত ৮টার দিকে হঠাৎ পানের বরজে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা মাঠের পর মাঠে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৭০ বিঘা পানের বরজ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা জামজামি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি গ্রামবাসীরাও সহযোগিতা করছেন।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা ফায়ার স্টেশনের লিডার আবুল হাসান মোল্লা বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। আলমডাঙ্গার সাথে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD