Logo

খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৪, ২৪:৩৬
খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (২৩ জুন) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আনিসুল হক বলেন, যতটুকু আমি জানি, আজ কিছুক্ষণ আগ থেকে খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানের প্রক্রিয়া চলছে। তবে কিডনির বিষয়ে আমি কিছু জানি না।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিদেশে যাওয়ার ব্যাপারে তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনও কথা আসেনি। আমি সে বিষয়ে কোনও বক্তব্য দেবো না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী মানবিকভাবে দেখেছেন বলেই খালেদা জিয়া বাসায় থেকে ওনার ইচ্ছেমতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে ওনার মুক্তির নির্বাহী আদেশটি একটা আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে। সেই আইনে তাকে এখন বিদেশ যেতে দেওয়া যায় না।’

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD