Logo

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৪, ০৭:২৪
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ৫ জুলাই থেকে ৮ জুলাই রাত ৮টা পর্যন্ত

বিজ্ঞাপন

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।

রবিবার (২৩ জুন) রাত ৮টায় অনলাইনে নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

বিজ্ঞাপন

গেল ২৬ মে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছিল। শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে ২৯ জুন পর্যন্ত নিশ্চায়ন করতে পারবে।

বিজ্ঞাপন

পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আবেদন নেওয়া শুরু হবে ৩০ জুন এবং শেষ হবে ২ জুলাই। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ জুলাই রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ৫ জুলাই থেকে ৮ জুলাই রাত ৮টা পর্যন্ত।

বিজ্ঞাপন

এছাড়া তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ ১২ জুলাই রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ১৩ থেকে ১৪ জুলাই। 

বিজ্ঞাপন

ভর্তি শুরু হবে ১৫ জুলাই এবং শেষ হবে ২৫ জুলাই। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই। গত ১২ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ১৫ মে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD