Logo

কম শিক্ষার্থী থাকা স্কুলের বিষয়ে যা জানালেন সচিব

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৪, ০১:৩৪
কম শিক্ষার্থী থাকা স্কুলের বিষয়ে যা জানালেন সচিব
ছবি: সংগৃহীত

আবার কোনো কোনো জায়গায় রাস্তার এপারে একটি স্কুল আছে,

বিজ্ঞাপন

প্রায় দেড়শ’র কাছাকাছি স্কুলে ছাত্র-ছাত্রী রয়েছে মাত্র ১০-৫০ জন। তবে হুট করে এসব স্কুল বন্ধ করা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। 

মঙ্গলবার (২৫ জুন) ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বিজ্ঞাপন

কাছাকাছি কম শিক্ষার্থী থাকা প্রাথমিক বিদ্যালয় একীভূত করা নিয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, “এটি নীতিগত সিদ্ধান্ত। ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।”

বিজ্ঞাপন

ফরিদ আহাম্মদ বলেন, “আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি প্রায় দেড়শ’র কাছাকাছি স্কুলে মাত্র ১০-৫০ জন শিক্ষার্থী রয়েছে। তবে হুট করে আমরা সকল স্কুল মার্জ বা বন্ধ করে দেব না।”

বিজ্ঞাপন

সচিব আরও বলেন, “আমরা ট্রেন্ডটা দেখছি, বিগত ১০ বছর বা ২০ বছর কোনো স্কুলে যদি ১০ বা ২০ জন শিক্ষার্থী থাকে তাহলে আমরা শুধু ওই তথ্যের ওপর ভিত্তি করে স্কুল মার্জ করে দেব না।”

বিজ্ঞাপন

উদাহরণ দিয়ে তিনি বলেন, “রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়খলিয়া ইউনিয়নে ১০-২০ জন শিক্ষার্থী নিয়ে ১৫ বছর ধরে একটি স্কুল চলছে। কিন্তু তার আশপাশে ৭-৮ কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নাই। সুতরাং ওই স্কুলটি আমরা মার্জ করে দেব না।”

বিজ্ঞাপন

সচিব জানান, আবার কোনো কোনো জায়গায় রাস্তার এপারে একটি স্কুল আছে, বিপরীতে বা পার্শ্ববর্তী স্কুল আছে। এ স্কুলে ধরেন কয়েকজন শিক্ষার্থী আবার অর্ধ কিলোমিটারের মধ্যে দুইশ’র কাছাকাছি শিক্ষার্থী। ওই স্কুলটা আমরা মার্জ করে দেব। ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এটা ইন-জেনারেলাইজড সিদ্ধান্ত হবে না।

বিজ্ঞাপন

চাহিদা এবং স্থানীয় বাস্তবতা বিবেচনা করে সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সচিব।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD