Logo

ঢাকার ‘রেল ব্লকেড’ উঠল, ট্রেন চলাচল শুরু

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৪, ০৪:২৭
ঢাকার  ‘রেল ব্লকেড’ উঠল, ট্রেন চলাচল শুরু
ছবি: সংগৃহীত

বুধবার (১০ জুলাই) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রেললাইন আটকে দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানের রেললাইন থেকে শিক্ষার্থীরা সরে গেলেন। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

বুধবার (১০ জুলাই) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রেললাইন আটকে দেন শিক্ষার্থীরা।  

বিজ্ঞাপন

এদিন বিকেলে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে যান বলে জানান ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস।

বিজ্ঞাপন

তিনি গণমাধ্যমকে জানান, “শিক্ষার্থীরা রেললাইন থেকে বিকেল ৫টা ৫ মিনিটে দিকে অবরোধ তুলে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে।”

বিজ্ঞাপন

এদিকে, রাজধানীর চানখারপুল ও আনন্দবাজার রোড সংলগ্ন হানিফ ফ্লাওয়ার ঢাল থেকেও শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে সরে গিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় দোকানিরা জানান, বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্মুখের সড়কে অবস্থান করা শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে সকালে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) দেন আপিল বিভাগ।  এর ফলে আপাতত কোটা বাতিল করে দেওয়া পরিপত্র বহাল থাকবে।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা এ আদেশে হতাশা প্রকাশ করেন। তারা বলছেন, “আদালতের ‘ঝুলন্ত রায়’ তারা মানেন না। তারা স্থায়ী সমাধান চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD