Logo

একটি মহল গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৪, ০৩:৫৮
একটি মহল গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে

বিজ্ঞাপন

একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  তিনি বলেছেন, “ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে ৮ দফা দাবি দিয়েছেন, প্রধানমন্ত্রী বলেছেন তার মধ্যে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে।”

শনিবার (২৭ জুলাই) কোটা আন্দোলন চলাকালে সহিংসতায় নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পর জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

গণমাধ্যমকর্মীদে  এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারাতাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন আইজিপি আব্দুল্লাহ আল-মামুন, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD