Logo

বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জুলাই, ২০২৪, ০৪:৩৫
বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু
ছবি: সংগৃহীত

দুপুর ২টায় রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন

দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কারফিউ এবং বর্তমান পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। 

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টায় রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন বলেন, “বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি৷”

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা। এর আগে কোটা সংস্কার আন্দোলন সহিংসতার জেরে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুলাই) সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলেছিল তবে বৃহস্পতিবার থেকে এসব ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শুধু বিজিবি প্রহরায় কয়েকটি তেলবাহী ট্রেন চলাচল করছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD