Logo

মুক্তি পেলেন খালেদা জিয়া

profile picture
জনবাণী ডেস্ক
৭ আগস্ট, ২০২৪, ০২:১১
মুক্তি পেলেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার ( ৬ আগস্ট) বঙ্গভবন প্রেস উইং প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিজ্ঞাপন

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে আগের দিন ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক হয়।

বিজ্ঞাপন

সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ১লা জুলাই থেকে ০৫ আগষ্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

আ. লীগ শাসনামলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন।  

বিজ্ঞাপন

দুই বেশি সময় ধরে তিনি কারাবন্দি ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ৬ মাস পরপর মুক্তির মেয়াদ বাড়িয়ে যায় সরকার।  

বিজ্ঞাপন

সোমবার (৫ আগস্ট) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বিদেশে পাড়ি জমান। এর পরদিনই খালেদা জিয়া মুক্তি পেলেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD