Logo

সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র আটক

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৪, ২১:১২
সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র আটক
ছবি: সংগৃহীত

স্থানীয় ও উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করলেও, ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সদর উপজেলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। তাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা  গেছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে নিজ বাসভবন থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ও উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করলেও, ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, ডিবির কিছু সংখ্যক সদস্য এসে তাকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল সঙ্গে আছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ের ডিবি প্রধান (ওসি) আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমাদের কোনো দল আজকে কাজে যায়নি। এখন পর্যন্ত নিশ্চিত নন তিনি।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল জানান, “ডিবি তাকে নিয়ে গেছে। আমরা তাদের সহযোগিতা করেছি।” কী কারণে আটক করা হয়েছে সেটি বলতে রাজি হননি তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD