Logo

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন বিএনপির মহাসচিব

profile picture
জনবাণী ডেস্ক
৩০ আগস্ট, ২০২৪, ২২:৩৮
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন বিএনপির মহাসচিব
ছবি: সংগৃহীত

আগে তো আওয়ামী লীগ একদলীয় শাসন শুরু করেছিল

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোন দলের নিষিদ্ধের বিষয়টি আমরা সমর্থন করি না।

শুক্রবার (৩০ আগস্ট) সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ সব বিষয়ে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, আমি কখনই কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই। আমার দলও সেটা বিশ্বাস করে না। আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের শুরু করেছেন। আগে তো আওয়ামী লীগ একদলীয় শাসন শুরু করেছিল। আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র শুরু করেছেন। সুতরাং কোনো দলের নিষিদ্ধের বিষয়টি আমরা সমর্থন করি না।

বিএনপির পররাষ্ট্রনীতি কেমন হবে? প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা সকলের বন্ধুত্ব চাই। আমরা পার্টিকুলারি কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব চাই না। কোনো দেশ বাংলাদেশের পার্টিকুলারি কোনো দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক এটাও আমরা চাই না। সকলের সঙ্গে বন্ধুত্ব, অন্য দেশ এখানকার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে পারস্পরিক স্বার্থ বিবেচনা করে। আমাদের সার্বভৌমত্ব সম্মান করে সম্পর্ক হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD