Logo

তাসকিনের দুর্দান্ত প্রত্যাবর্তনে উড়ন্ত শুরু বাংলাদেশের

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৪, ২২:৩৪
তাসকিনের দুর্দান্ত প্রত্যাবর্তনে উড়ন্ত শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত

তবে দ্বিতীয় দিনে মাঠে নেমে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের পর সিরিজে এগিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই বেরসিক বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথমদিনের খেলা। তবে দ্বিতীয় দিনে মাঠে নেমে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিককে বোল্ড আউট করেন এক বছর পর টেস্ট দলে ফেরা পেসার তাসকিন আহমেদ।

শনিবার (৩১ আগস্ট) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক শান্ত। মাঠে নেমে তাসকিনের দুর্দান্ত প্রত্যাবর্তনে দ্বিতীয় টেস্টে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে স্বাগতিক পাকিস্তানের সংগ্রহ ১৪ রান। সাইম আইয়ূব ১৬ বলে ৩ রান এবং শান মাসুদ ১৩ বলে ১১ রানে অপরাজিত রয়েছেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD