Logo

কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে আহত আশিক আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৪, ২১:৪২
কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে আহত আশিক আর নেই
ছবি: সংগৃহীত

মো. আশিক বাবু (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের মো. আশিক বাবু (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

আশিক উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের মো. চাঁদ মিয়ার ছেলে। তিনি পাঁচপীর ডিগ্রি কলেজ ইন্টারমেডিয়েট ২য় বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক বাবু মারা যান।

বিজ্ঞাপন

আশিকের চাচাতো ভাই মো. রেজাউল বলেন, আশিক আমার চাচাতো ভাই। সংসারে সে বড় ছেলে। কুড়িগ্রাম জেলা শহরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে গত ৪ আগস্ট মাথায় প্রচুর আঘাত পায়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান চিকিৎসক। পরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে টানা ২৭ দিন চিকিৎসা করেও তাকে বাঁচানো সম্ভব হলো না। 

বিজ্ঞাপন

আজ রবিবার দুপুর দেড়টার সময় আশিক মারা গেছে। আশিকের হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি চাই। কুড়িগ্রাম উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আমি বিষয়টা শুনেছি ঘটনাস্থল কুড়িগ্রাম সদরে হওয়ায় আইনগত বিষয়টি সদর থানার আওতাভুক্ত। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়েছি তবে এখনও কাগজপত্র পাইনি।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD