Logo

গাইবান্ধায় পাশবিক নির্যাতনে হত্যার ঘটনায় গ্রেফতার ১

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২০
গাইবান্ধায় পাশবিক নির্যাতনে হত্যার ঘটনায় গ্রেফতার ১
ছবি: সংগৃহীত

কিছুক্ষন পরে তাকে দেখতে না পেয়ে সবাই খোজাখুজি করতে থাকে

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৭ ঘন্টা পর এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যার অভিযোগে মাসুদ নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার (৩০ আগস্ট) রাত আটটার দিকে বিদ্যুতের লোডশেডিং হলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের কিশোরী কন্যা আশামনি (১২) অন্যদের সাথে বাড়ির বাইরে বের হয়। কিছুক্ষন পরে তাকে দেখতে না পেয়ে সবাই খোজাখুজি করতে থাকে। খোজাখুজির পরও তার খোঁজ মেলে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ অবস্থায় গত মাসের শনিবার (৩১ আগস্ট) বাড়ির পাশ্ববর্তী একটি বাঁশঝাড়ের মধ্যে মৃত অবস্থায় আশামনি নামের ওই কিশোরীর লাশ দেখতে পায় স্বজন ও প্রতিবেশীরা। লাশ দেখতে পেয়ে গোবিন্দগঞ্জ থানায় সংবাদ দিলে, পুলিশ এসে বিকেলে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর কিশোরীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ।  

এদিকে পরিবারের দাবী, দীর্ঘদিন ধরে কিশোরী আশামনিকে বিভিন্ন ভাবে উত্যক্ত করত প্রতিবেশী রাজা মিয়ার ছেলে বখাটে মাসুদ (১৯) পলাতক থাকায় হত্যাকারী হিসেবে নিহতের স্বজনরা অভিযোগ করে। মাসুদের বাবা রাজা মিয়াকে আটক করে পুলিশ। এ ব্যাপারে মামলা হয়। পরবর্তীতে আসামি পলাতক থাকায় আশামনি হত্যাকান্ডের আসামী হিসেবে সোমবার (৯ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD