Logo

মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:১১
মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালন
ছবি: সংগৃহীত

স্বাগত বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আমানুল্লাহ

বিজ্ঞাপন

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শামীম হোসেন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দিন, রাজনগর দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক কাজী রুহুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আমানুল্লাহ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মো. সাদিকুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান, মাস্টার ট্রেইনার মাও. মো. আ. হামিদ, ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে শিশু একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশনের নাতে রাসূল (সঃ) প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকার করে শিশু শিল্পী নুমাইর আল ফারাবী।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD